ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের দাবি নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার পর ইউপি সদস্যের মৃত্যু পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

সিংড়ায় উদ্যমি তরুন ও যুবক-যুবতির বৃক্ষ রোপন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ ২৮৫ বার পড়া হয়েছে

সিংড়ায় প্রধানমন্ত্রীর উপহারের বৃক্ষ রোপন কর্মসুচি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় উদ্যমি তরুন ও যুবক-যুবতির বৃক্ষ রোপন!

নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় উদ্যমি তরুন ও যুবক-যুবতির বৃক্ষ রোপন! “প্রধানমন্ত্রীর উপহার প্রতিটি ঘর হবে বাগান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে চলনবিলের পরিবেশ রক্ষায় নাটোরের সিংড়া উপজেলার ১২ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ঘরে ঘরে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করে চলেছেন স্থানীয় উদ্যমি কয়েকজন তরুন ও যুবক-যুবতি। স্থানীয় সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনুপ্রেরনায় তারা স্থানীয়ভাবে গড়ে তুলেছেন পল্লীশ্রী উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় প্রতিদিন ছুটে যাচ্ছেন উপজেলার কোন না কোন গ্রামের প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ঘরে ঘরে। রোপণ করছেন তিনটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ চারা।
শনিবার এই বৃক্ষ রোপণের অংশ হিসেবে উপজেলার দুর্গম বড়িয়া গ্রামে ভূমিহীনদের প্রতিটি ঘরের আঙিনায় তিনটি করে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন সিংড়ার ইউএনও এম.এম সামিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সভাপতি শ্রী রনজিত কুমার, সাধারণ সম্পাদক সুব্রত কুমার প্রমূখ।

পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সভাপতি রনজিত কুমার জানান, পরিবেশ রক্ষায় ২০১১ সালে তিনি ১১জন তরুণ নিয়ে রাস্তায় ও পাড়া-মহল্লায় স্বেচ্ছায় বৃক্ষ রোপন শুরু করেন। বর্তমানে সংগঠনের ৫১জন সদস্য রয়েছে। যারা স্বেচ্ছায় বৃক্ষ রোপনসহ এলাকায় মাদক, বাল্যবিয়ে প্রতিরোধ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ গ্রহণ করে থাকেন। মুজিব শতবর্ষ উপলক্ষে তারা উপজেলার এক হাজার ২৯০টি ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করছেন। এপর্যন্ত উপজেলা প্রায় ৫০ হাজার বৃক্ষ চারা রোপন করেছেন। আরো ৫০ হাজার বৃক্ষ রোপনের কার্যক্রম হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রীর উপহার প্রতিটি ঘর যেন বাগানে পরিনত হয় সেই লক্ষ নিয়ে আমরা বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু করেছেন। বিশেষ করে আমাদের এলাকার কৃতি সন্তান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনুপ্রেরণায় আমরা উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। এছাড়া বজ্রপাত রোধে তাল গাছের বীজ রোপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলার ১২ ইউনিয়নের সড়কের ধারে তারা লক্ষাধিক তালের চারা রোপণের প্রস্তুতি নিয়েছেন।

বড়িয়া গ্রামে ভুমিহীন আকলিমা বেগম বলেন, আগে অন্যের বাড়িতে থেকেছেন। এখন প্রধানমন্ত্রী তাকে একটি পাকা ঘর দিয়েছেন। ওই ঘরেই এখন স্বামী ও ছেলে -মেয়ে নিয়ে মহাসুখে রয়েছেন। এবার আবার বাড়ির আঙ্গিনায় গাছ লাগিয়ে দিচ্ছেন। এমন সুখ হবে স্বপ্নেও ভাবিনি কখনও। আল্লাহপাক প্রধানমন্ত্রীকে দীর্ঘায়ু করুক এই দোয়া করি।
আব্দুল কুদ্দুস নামে ষাটোর্ধ এক বৃদ্ধ বলেন,আগে চলনবিলে পানি থাকতো । এখন প্রায় সারা বছরই শুকনা থাকে। গাছ গাছালি কমে গেছে। ডোবা নালা ভরাট হয়ে গেছে। আগের মত সেই পরিবেশ নাই। যেভাবে বৃক্ষ রোপণ করা হচ্ছে, তাতে প্রধানমন্ত্রীর উপহার ঘরগুলোকে বাগান মনে হচ্ছে।
রোজী খাতুন ও ঝর্না রানী বলেন, তারা চলনবিলের পরিবেশ রক্ষায় পল্লীশ্রীর অন্যান্য সদস্যদের সাথে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে বৃক্ষরোপণ করছেন। একইসাথে তারা গ্রামের প্রত্যেককে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করে চলেছেন।
চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা বলেন, উদ্যমি তরুনদের দলটি চলনবিলের দুর্গম গ্রামে গ্রামে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার ঘরের আঙ্গিনায় ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করে উপজেলায় সারা ফেলেছেন। তাদের দেখে অনেকেই এখন নিজেদের উদ্দোগে বিভিন্ন রাস্তায় একটি হলেও গাছ লাগাচ্ছেন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম.এম সামিরুল ইসলাম বলেন, উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার এক হাজার ২৯০টি ঘর রয়েছে। প্রতিটি ঘরের আঙিনায় স্বেচ্ছায় বৃক্ষ রোপন একটি মহৎ উদ্যোগ। কারণ প্রধানমন্ত্রী বলেছেন তার উপহারের প্রতিটি ঘর যেন বাগানে পরিণত হয়। এই বৃক্ষ থেকে একটি আয়ের উৎস সৃষ্টি হবে বলে মনে করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় উদ্যমি তরুন ও যুবক-যুবতির বৃক্ষ রোপন!

আপডেট সময় : ০৬:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২