সিংড়ায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!
- আপডেট সময় : ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ ১৯২ বার পড়া হয়েছে

সিংড়ায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়ায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা! নাটোরের সিংড়ায় খাদ্যে ভেজাল, মূল্য তালিকা না থাকা এবং বাসি-পঁচা খাবার ফ্রিজে রেখে বিক্রি করার অপরাধে হোটেল মালিক ও মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিলদহর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার বিলদহর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ ও বাসি-পঁচা খাবার ফ্রিজে রেখে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী শাফি হোটেলকে ৫ হাজার টাকা ও দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা না থাকায় শামসুল আলম নামে এক মুদি দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় চামারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা, সিংড়া থানার এএসআই সাদেক আলী প্রমূখ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, ২০০৯ সালের ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।






















