ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রাণীনগরে ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতিকে কোপিয়েছে দুর্বৃত্তরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ৩৩৬ বার পড়া হয়েছে

রাণীনগর থানা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতিকে কোপিয়েছে দুর্বৃত্তরা!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতিকে কোপিয়েছে দুর্বৃত্তরা! নওগাঁর রাণীনগরে গভীর রাতে ঘরে ঢুকে আলহাজ্ব তাহের উদ্দীন (৮৫) ও তার স্ত্রী খোতেজান বিবি (৮০) কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। রোববার দিনগত রাতে উপজেলার করজগ্রাম দোগাছী পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। তবে দুর্বৃত্তরা কেন এমন ঘটনা ঘটালো তা  স্পষ্ট করে বলতে পারেনি কেউ।

আলহাজ্ব তাহের উদ্দীনের ভাতিজা এমদাদুল হক বলেন, রাত অনুমান পৌনে একটা নাগাদ হঠাৎ করেই চাচা-চাচীর চিৎকার শুনতে পান।এসময় ছুটে গিয়ে দেখতে পান ঘরের মেঝেতে চাচা-চাচী রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। এসময় প্রতিবেশির আরো লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি চাচা তাহের উদ্দীনের বরাদ দিয়ে আরো বলেন, তিনজন দূর্বৃত্ত বাড়ীর প্রাচীর টপকে বাড়ীতে প্রবেশ করে। এর পর আলমারি ও বাক্সের চাবি হাতিয়ে নেয়। এসময় দূর্বৃত্তরা তাদেরকে হাতুরি দিয়ে উপর্যপুরি আঘাত করতে থাকে। তবে দুর্বৃত্তের দল টাকা পয়সা বা গহনা নিয়েছে কিনা তা বলতে পারেননি। খবর পেয়ে রাতেই স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বৃদ্ধ দম্পতির কোন সন্তান নেই। তার প্রায় ২৫বিঘার মতো জায়গা জমি রয়েছে। এসব সম্পদ কে কেন্দ্র করে এমন ঘটনা ঘটল কি না বা অন্য কোন ঘটনা আছে কি না তা সুষ্ঠ তদন্ত করে দেখা হচ্ছে।

August 29, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতিকে কোপিয়েছে দুর্বৃত্তরা!

আপডেট সময় : ০৪:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২