ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহীতে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ৩১৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬!

এম এম মামুন, রাজশাহী:
রাজশাহীতে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬! রাজশাহী নগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে ৩৪ লাখ ২৭ হাজার টাকা ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া ১৬ লক্ষ ৮৪ হাজার ৯৪৫ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোমবার (২২ আগস্ট) আরএমপি সদর দপ্তরে দুপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এ্যান্ড অপারেশন) মজিদ আলী প্রেস ব্রিফিং করেন।

গ্রেপ্তারকৃত ৬ জন হলো, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়ার রাজ্জাকের ছেলে আশিক ইসলাম (২৪), আজাদ আলীর ছেলে হৃদয় (২৪), রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার আসলাম আলীর ছেলে আব্দুর রহমান (২১), আসলামের ছেলে আব্দুর রহিম (২০), ডিঙ্গাডোবা ঘোষ মাহালের লোকমানের ছেলে রিকো ইসলাম (২১) ও চন্ডীপুর সুফিয়ানের মোড়ের বাদুলের ছেলে ইয়ামিন (২০)।

মামলা সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর পবা থানার একলাছ মোল্লাসহ ৮৫ জন পান ব্যবসায়ী একটি সমিতি গঠন করে রাজশাহী জেলার দুর্গাপুর থানার দাওকান্দি বাজারে পানের ব্যবসা করত। তারা র্দীঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে পান ক্রয় করে ঢাকার শ্যাম বাজারে বিভিন্ন আড়তে বিক্রি করে থাকে। গত ২১ আগস্ট ভোর সোয়া ৫ টার দিকে ব্যবসায়ী রায়হান আহম্মেদ (২৬), শহিদুল ইসলাম (৩০) ও আমিনুল ইসলাম (২৭) ঢাকায় পান বিক্রির ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা নিয়ে শিরোইল বাস টার্মিনালে পৌঁছে। সেখান তারা একটি সিএনজি ভাড়া করে দাওকান্দি বাজারের উদ্দেশ্যে রওনা হয়। একসময় তারা লক্ষ করে, তাদের সিএনজিকে একটি নীল রংয়ের এ্যাম্বুলেন্স অনুসরণ করছে। ভোর সাড়ে ৫ টায় নাগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে পৌঁছালে পিছনে থাকা সেই এ্যাম্বুলেন্সটি হঠাৎ সামনে এসে তাদের গতিরোধ করে।
এসময় সিএনজি থামার সাথে সাথেই এ্যাম্বুলেন্স হতে ৬-৭ জন ডাকাত বের হয়ে চায়নিজ কুড়াল, হাসুয়া, চাকু, ছোরা ও লোহার রড নিয়ে তাদের ঘিরে ধরে। এসময় রায়হান পালানোর চেষ্টা করে। ডাকাতরা তাকে ধরে মারধর করে ও তাদের কাছে থাকা ১৪ লক্ষ ২৭ হাজার টাকাসহ অন্যদের কাছে থাকা মোট ৩৪ লক্ষ ২৭ টাকা ডাকাতি করে এ্যাম্বুলেন্স নিয়ে আম চত্তরের দিকে পালিয়ে যায়।

পরে একলাছ মোল্লার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি ডাকাতি মামলা করেন। মামলার পরবর্তীতে আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নূরে আলমের নেতৃত্বে সহকারি পুলিশ কমিশনার সুকুমার মোহন্ত, শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ও শাহমখদুম থানা পুলিশের একটি টিম আসামিদের নাম ঠিকানা ও অবস্থান সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেন।
শাহমখদুম থানা পুলিশ আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ডাকাতির কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সসহ আসামিদের সনাক্ত করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২১ আগস্ট নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ আসামিকে গ্রেপ্তার করে।

এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া ১৬ লক্ষ ৮৪ হাজার ৯৪০ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। এছাড়াও অবশিষ্ট টাকা উদ্ধারসহ অন্যান সহযোগী আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

August 22, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬!

আপডেট সময় : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২