ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় এক ব্যক্তি খুন, নারীসহ গ্রেপ্তার-৫!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২ ২৬২ বার পড়া হয়েছে

রাজশাহীতে খুনের অভিযোগে গ্রেপ্তার পাঁচজন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় এক ব্যক্তি খুন, নারীসহ গ্রেপ্তার-৫!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় এক ব্যক্তি খুন, নারীসহ গ্রেপ্তার-৫! রাজশাহী মহানগরীর উচ্চস্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় মুকুল আলী (৫০) নামের এক ব্যক্তিকে চাকু দিয়ে আঘাত করে খুন করা হয়। ওই ঘটনায় অভিযুক্ত নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার মো: বকুল আলীর মেয়ে মোসা: খাদিজা (১৯) ও একই এলাকার মো: আসাদ আলীর ছেলে মো: মিঠন (৩০), মো: বাদশা মিয়ার ছেলে মো: মোমিন (২৫), জান মোহাম্মাদের ছেলে মো: সোহেল (৩২) ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মো: পলাশ (৪০)।

ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকায় বকুলের ছেলে নাহিদ গত সোমবার (১ আগষ্ট) রাত সাড়ে ৯ টায় উচ্চস্বরে সাউন্ড বক্সে গান শুনছিলো। প্রতিবেশী মুকুল আলীর মেয়ে অন্তসত্বা ও অসুস্থ হওয়ায় মুকুল আলী নাহিদের বাড়িতে গিয়ে উচ্চ স্বরে গান বাজাতে নিষেধ করেন। নাহিদ তাৎক্ষণিক সাউন্ড বক্সের শব্দ কমিয়ে দিলেও মুকুল সেখান থেকে চলে আসার পর আবারও শব্দ বাড়িয়ে দেয়।
মুকুল আলী পুনরায় নাহিদের বাড়িতে গিয়ে নিষেধ করলে আসামি নাহিদ ও তার পিতা বকুল আলী, মা ও তার বোন মিলে মুকুলকে গালিগালাজ করে এবং তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরই এক পর্যায়ে নাহিদ ও তার পরিবারের সদস্যরা লোহার রড দিয়ে মুকুলের মাথায় আঘাত করে এবং চাকু দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুত্বর জখম করে। তার চিৎকার শুনে আপন ছোট ছেলে শাহীন আলম ও জামাই আলমগীর এগিয়ে আসলে তাদেরকেও মারপিট ও চাকুর আঘাতে তারাও জখম হয়।

নিহত মুকুলের ছেলে শামিম ইসলাম জানান, ঘটনাস্থলে স্থানীয় লোকজন মুকুলকে উদ্ধারে এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে গুরুত্বর আহতবস্থায় মুকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত
সাড়ে ১২ টার মারা যান। নিহত মুকুলের ছেলে মো: শামিম ইসলাম বাদি হয়ে শাহমখদুম থানায় হত্যার মামলা দায়ের করেন।
পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসানের নেতৃত্বে এসআই মো: শরিফুল ইসলাম ও তার টিম আসামিদের অবস্থান সনাক্তপূর্বক অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৯ টার আসামিদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, বুধবার (৩ আগস্ট) আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

August 3, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় এক ব্যক্তি খুন, নারীসহ গ্রেপ্তার-৫!

আপডেট সময় : ১০:৫৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২