ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ভটভটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন লালপুরে বিষধর সাপের দংশনে এক নারীর মৃত্যু ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বিটিটিএফ ২০২৬ নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও তাগাদা রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিএনপির নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে রাজশাহির পবা-মোহনপুরে ঝাড়ু মিছিল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২ ২৪১ বার পড়া হয়েছে

রাজশাহীর বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে রাজশাহির পবা-মোহনপুরে ঝাড়ু মিছিল!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
বিএনপির নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে রাজশাহির পবা-মোহনপুরে ঝাড়ু মিছিল! প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

সোমবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৪টায় পবা উপজেলার দারুশা বাজারে আয়োজিত এই ঝাড়ু মিছিলে অংশ নেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আয়েন উদ্দিন।
ঝাড়ু মিছিল থেকে পবা-মোহনপুরে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মিছিল শেষে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, অন্য বিএনপি নেতারা পবা-মোহনপুরে ঢুকতে পারবেন। কিন্তু আবু সাঈদ চাঁদ এলে তাঁকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। তাঁকে পবা-মোহনপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

এ সময় পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, নওহাটা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাননান, পবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, নওহাটা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, পবা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল কারিমসহ পবা উপজেলা আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল, দর্শনপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে রাজশাহির পবা-মোহনপুরে ঝাড়ু মিছিল!

আপডেট সময় : ০৪:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২