ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ প্রায় অর্ধেক; লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ; ঘরে ঘরে কান্না!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ১৮০ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ প্রায় অর্ধেক; লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ; ঘরে ঘরে কান্না!

শ্রী মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:  চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ প্রায় অর্ধেক; লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ; ঘরে ঘরে কান্না! নওগাঁর রাণীনগরে পল্লীবিদ্যুতের ঘণ ঘণ
লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে ওঠেছে সাধারণ মানুষ। এছাড়া লোডশেডিংয়ের কারনে নানান ধরণের কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলা বাসিকে। অনেকেই ক্ষোভ ঝাড়ছেন সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুকে।

তবে কর্মকর্তারা বলছেন, প্রতিদিন চাহিদার তুলনায় প্রায় অর্ধেক পরিমান সরবরাহ পাওয়ায় কিছুটা লোডশেডিং হচ্ছে।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিস সুত্রে জানা গেছে, রাণীনগর উপজেলায় বর্তমানে আবাসিক, বানিজ্যিক ও শিল্প-কলকারখানাসহ প্রায় ৫৯হাজার গ্রাহক রয়েছেন। গ্রাহকরা বলছেন, গত প্রায় দুইমাস ধরে এক থেকে দুই ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যায় আবার এক ঘন্টা পর আসে। এতে ব্যবসা বানিজ্যসহ বিভিন্ন কাজকর্ম চরমভাবে ব্যহত হচ্ছে। এছাড়া ভ্যাপসা গড়মেও অতিষ্ট হয়ে ওঠেছে সাধারণ মানুষ।

লোড শেডিংয়ে অতিষ্ঠ হয়ে আবাদপুকুর বাজারের রমজান মারুফ ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন “বিদ্যুৎখাতে বৈপ্লবিক পরিবর্তনের পরেও যদি
বিরামহীন লোডশেডিং চলতেই থাকে তাহলে এই উন্নতির সুবিধাটা কোথায় ?”
বোদলা গ্রামের সাইদুর রহমান লিখেছেন “প্রশঙ্গ রাণীনগর পল্লীবিদ্যুৎ সমিতি রাণীনগর। লোডশেডিং হতেই পারে কিন্তু একদম নামাজের সময় এটা কেমন কথা? তাতে করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে মনে করি। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি”।

রাণীনগর উপজেলা সদরের হাফেজ মাওলানা মো: শহিদুল ইসলাম লিখেছেন “ইরির মৌসুমে এতো লোডশেডিং থাকেনা, অথচ আষাঢ়
মাসে বিদ্যুৎ এর এতো লোডশেডিং? গত কয়েক দিন ধরে রাণীনগরে খুব ভেলকিবাজী চলছে”।

রাণীনগর বাজারে অনলাইনে জমি খারিজের (নামজারি) আবেদন করতে আসা নজরুল
ইসলাম বলেন, বর্তমান সময়ে বিভিন্ন আবেদন থেকে শুরু করে অসংখ্য কাজ অনলাইনে করতে হচ্ছে। যে কাজ করতে ২০ মিনিট সময় লাগার কথা সেখানে বিদ্যুৎ যাওয়া-আসার কারনে দুই ঘন্টায়েও শেষ করতে পারছিনা। তিনি নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন।

কুজাইল বাজারের “বাংলাদেশ ওয়েলডিং ওয়ার্কশপ” কারখানার মালিক সম্রাট হোসেন বলেন, প্রতিদিনেই বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। দিনে রাতে প্রায় ৪/৫বার করে বিদ্যুৎ যাওয়া আসা করছে। এতে ব্যবসায়ীকভাবে চরম ক্ষতিগ্রস্থ্য হতে হচ্ছে।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আকিয়াব হোসেন বলেন, রাণীনগর উপজেলায় গ্রাহকের চাহিদা অনুযায়ী প্রতিদিন প্রায় ১২/১৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সেখানে আমরা সরবরাহ পাচ্ছি মাত্র ৬/৭ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে কিছুটা লোডশেডিং হচ্ছে। এছাড়া অনেক সময় লাইনের কিছু কাজ কর্ম করতে গিয়ে ঐ এলাকার ফিডার বন্ধ করতে হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ প্রায় অর্ধেক; লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ; ঘরে ঘরে কান্না!

আপডেট সময় : ১০:২১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২