মোহনপুরে বেআইনিভাবে দোকানঘর নির্মাণ!
- আপডেট সময় : ০৪:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২ ২১৪ বার পড়া হয়েছে

মোহনপুরে বেআইনিভাবে দোকানঘর নির্মাণ!
রাজশাহী ব্যুরো:
মোহনপুরে বেআইনিভাবে দোকানঘর নির্মাণ! রাজশাহীর মোহনপুরে আদালতের নিষেধাজ্ঞার অমান্য করে বেআইনিভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। জানা গেছে, মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মোড়ে উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বাবুল হোসেন নামের এক ব্যক্তির ওয়ারিশের জমি দখল করে শিবপুর গ্রামের ইব্রাহিম হোসেন ও তার ছেলে নাজমুল হোসাইন পাকা দোকানঘর নির্মাণ করতে থাকে।
নির্মাণ কাজে বাঁধা দিলে প্রতিপক্ষ ইব্রাহিম হোসেন ও তার ছেলে নাজমুল হোসাইন হুমকি প্রদান করে নির্মাণ কাজ করতে থাকেন। বাবুল বাদি হয়ে রাজশাহী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু নাজমুল হোসাইন রাতে রাজমিস্ত্রি দিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা দোকানঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
রোববার (২৬ জুন) সরেজমিন গিয়ে দেখা যায়, উক্ত জমিতে নতুন দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত ইব্রাহিম হোসেনের ছেলে নাজমুল হোসাইন বলেন, বেআইনিভাবে দোকানঘর নির্মাণ করা হয়নি। আমাদের ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণ কাজ করছি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আদালত থেকে নিষেধাজ্ঞা থাকায় নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।






















