ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক আটক
- আপডেট সময় : ০৭:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২ ২৬৪ বার পড়া হয়েছে

ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক আটক
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক আটক। নাটোরের বাগাতিপাড়ায় এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে একটি ইসলামিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (১৭ মে) রাত আটার দিকে ছাত্রের মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করলে তা আমলে নেয় থানা পুলিশ। পরে এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।
মামলার প্রেক্ষিতে এদিন (মঙ্গলবার) রাতেই অভিযান চালিয়ে উপজেলার তমালতলা ইকরা ইসলামিক স্কুল থেকে ওই শিক্ষককে আটক করে পুলিশ। আটককৃত প্রধান শিক্ষক মিজানুর রহমান বাবু (৩০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত খয়রাতজ্জামানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার এলাকার ১৪ বছর বয়সি ছাত্র ইকরা ইসলামিক স্কুলে হেফজো বিভাগে পড়াশুনা করতো। গত ১৮ রমজান রাত ১২ টার দিকে প্রদান শিক্ষক ওই ছাত্রকে খেদমতের জন্য ডাকে। রাত গভির হলে মাদ্রাসার ডাইানং রুমে ডেকে ওই ছাত্রকে ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ধর্ষন করে। শিক্ষক এই ঘটনা কাউকে বলতে নিশেধ করলে বিষয়টি মাদ্রাসা ছাত্র ভয়ে কাউকে বলেনি। কিন্তু ঈদুল ফিতরের ছুটি শেষে মাদ্রাসা খুললে ওই ছাত্র আর মাদ্রাসাই যেতে চায়নি। পরিবারের লোকজন মাদ্রাসায় যেতে চাপ সৃষ্টি করলে ভুক্তভুগি ছাত্র ঘটনাটি পরিবারকে জানায়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে মাদ্রাসা ছাত্রের মা বাদী হয়ে থানায় বলাৎকারের একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করে ওই রাতেই ইকরা ইসলামিক স্কুলে অভিযান চালিয়ে অভিযুক্ত মিজানুর রহমান বাবুকে আটক করা হয়। আটককৃতকে বুধবার (১৮ মে) আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।






















