ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

মোহনপুরে নারী ইউপি সদস্যকে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২ ২০০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে নারী ইউপি সদস্যকে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার

এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
মোহনপুরে নারী ইউপি সদস্যকে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার। রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের বর্তমান এক নারী (ইউপি) সদস্যকে দুই রাত-দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ওই নারী ইউপি সদস্য বাদি হয়ে শুক্রবার রাতে মোহনপুর থানায় মজিবর রহমানসহ পাঁচজনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেছেন। জরুরি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ওই নারী ইউপি সদস্যকে উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মামলা ও এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ১২ মে বুধবার রাত ৯টার সময় মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ধোরশা মোল্লাপাড়া গ্রামের মৃত সেফাতুল্লাহর ছেলে মজিবর রহমান (৪৭) জাহানাবাদ ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের বর্তমান নারী ইউপি সদস্য ও তিন মেয়ে সন্তানের জননী (৪২) বিয়ের প্রলোভন দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসে। বুধবার ও বৃহস্পতিবার দুই দিন মজিবর রহমান তার বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। শুক্রবার (১৩ মে) ইউপি সদস্যকে বাড়িতে রেখে ভোর রাতে মজিবর রহমান পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে মজিবর রহমানের লোকজন গিয়ে নারী ইউপি সদস্যকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। পরে সরকারি জরুরি ৯৯৯ নম্বরে ফোন করলে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মামলায় উল্লেখ করা হয়েছে আসামি মজিবর রহমানসহ অন্য আসামিরা ইউপি সদস্যর কাছ থেকে ২ লাখ ৪ হাজার টাকা ছিনতাই ও মারপিটের পর বাড়ি থেকে বের করে দেয়।
জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী বলেন, বিষয়টি শুনার পর ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইউপি সদস্যকে থানায় পাঠানো হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, থানায় ধর্ষণের মামলা হয়েছে। নারী ইউপি সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তার জন্য পুলিশের অভিযানে অব্যাহত রয়েছে।

May 14, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে নারী ইউপি সদস্যকে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার

আপডেট সময় : ০৪:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২