ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

নাটোরে নারীরুপী ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২ ২৯৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে নারীরুপী ছিনতাইকারী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে নারীরুপী ছিনতাইকারী গ্রেপ্তার। নাটোরে মামুন আলী (৪২) নামে নারীরুপী এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের বনবেঘরিয়া বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।

তবে রনি হোসেন (৩৮) নামে ছিনতাইয়ের কাজে সাহায়তাকারী এক যুবক পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যায়। এসময় তার বোরখার ভেতর থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু ও রডের পাইপ উদ্ধার করা হয়।
মামুন আলী নারী সেজে নির্জন সড়কে পথচারীদের থেকে সর্বস্ব ছিনতাই চক্রের সদস্য বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃত মামুন আলী বনবেলঘরিয়া বাইপাস এলাকার মৃত বাহার আলীর ছেলে। মামুনের বিরুদ্ধে নাটোর সদর থানায় ছিনতাই ও চুরির একাধিক মামলা রয়েছে।

সহকারি উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, বৃহষ্পতিবার রাত ২টার সময় পুলিশের রাত্রীকালীন একটি টহল টিম নাটোর-রাজশাহী মহাসড়কের মহিলা কলেজ গেইট এলাকায় দায়িত্ব পালনের সময় কলেজের সামনে নির্জন রাস্তায় বোরখা পরিহিত এক নারীকে একজন মোটরসাইকেল আরোহীর সাথে দাড়িয়ে থাকতে দেখে কাছে যায়। তারা কোথায় যাবেন জানতে চাইলে পুলিশ দেখে মোটরসাইকেল চালক দৌড়ে পালিয়ে যায়। তখন বোরখায় মুখ ঢাকা ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তার কন্ঠস্বর শুনে পুলিশের সন্দেহ হয়। তখন বোরখার মুখ খুলতে বললে তিনি তর্ক শুরু করেন। হঠাৎ পায়ের জুতা দেখে পুলিশ বুঝতে পারে তিনি নারী নন পুরুষ। তখন পুলিশ বোরখার মুখ খুলে দেখেন বোরখা পড়ে আছেন একজন পুরুষ। এসময় তার শরীর তল্লাশি করে একটি ধারালো চাকু ও রডের পাইপ উদ্ধার করা হয়। তাকে আটক করে থানায় এনে জানা যায় তার নাম মামুন ও তার সাথে থাকা ছিনতাইয়ে সহায়তাকারীর নাম রনি।

এ ঘটনায় বৃহষ্পতিবার নাটোর সদর থানার সহকারি উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
সদর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ বলেন, মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। নারীরুপী মামুনের ডাকে যারাই সাড়া দিতেন তারাই বিপদে পড়েছেন। অভিনব এ ছিনতাই কাজে জড়িত পুরো চক্রকে ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।

May 12, 2022
নাটোরে নারীরুপী ছিনতাইকারী গ্রেপ্তার
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে নারীরুপী ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২