ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের শেষ প্রান্তে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা, উপকৃত হবেন কয়েক এলাকার কৃষক রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু মান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি টিপু বাউয়েটে প্রতিষ্ঠাতা উপাচার্যের পরিদর্শন, উন্নয়ন নিয়ে মতবিনিময় লালপুরে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে এক তরুণ নিহত টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ পুঠিয়ায় নিখোঁজ স্কুলছাত্রীকে সাতক্ষীরা থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ভোলাহাট সীমান্তে ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৪ জন

দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

4-year-old child dies after drowning in a pond in Debiganj - Photo collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুর রাজ্জাক (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের দনোমণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই এলাকার মোস্তফা আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়িতে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা জানান, শিশুটির মা গরু নিয়ে বাড়ির বাইরে গেলে আব্দুর রাজ্জাকও তার সঙ্গে ছিল। মা গরু নিয়ে ব্যস্ত থাকার একপর্যায়ে শিশুটি সেখান থেকে চলে আসে, বিষয়টি কারও নজরে পড়েনি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। ওসি আরও জানান, শিশুটি জন্ম থেকেই স্বাস্থ্যগত প্রতিবন্ধিতার শিকার ছিল।

November 13, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬