
বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা
পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুর রাজ্জাক (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের দনোমণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই এলাকার মোস্তফা আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়িতে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা জানান, শিশুটির মা গরু নিয়ে বাড়ির বাইরে গেলে আব্দুর রাজ্জাকও তার সঙ্গে ছিল। মা গরু নিয়ে ব্যস্ত থাকার একপর্যায়ে শিশুটি সেখান থেকে চলে আসে, বিষয়টি কারও নজরে পড়েনি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। ওসি আরও জানান, শিশুটি জন্ম থেকেই স্বাস্থ্যগত প্রতিবন্ধিতার শিকার ছিল।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.