ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কন্যা দিবসে মেয়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা প্রতিমন্ত্রী পুতুলের বাউয়েটের ২৯তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়তে নাটোরে টাউন হল সভা বাগাতিপাড়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভা, ৩০ মণ্ডপে আয়োজন রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাসেলের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত লেবু বাগানে ১৭টি ককটেল উদ্ধার সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দুটি স্পিডবোটে আগুন, পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, জিজ্ঞাসাবাদে বাবা-ছেলে উত্তরাঞ্চলের চায়ের মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করতে হবে: চা বোর্ড চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত লেবু বাগানে ১৭টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি পরিত্যক্ত লেবু বাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ ও এসআরবি।

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত লেবু বাগানে ১৭টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে একটি পরিত্যক্ত লেবু বাগান থেকে তিনটি বালতিতে রাখা ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহারাজপুর এলাকার মুন্সিমণ্ডলের টোলায় এ অভিযান চালানো হয়।

পুলিশ ও এসআরবি সূত্রে জানা গেছে, মহারাজপুর এলাকার মুন্সিমণ্ডলের টোলার একটি পরিত্যক্ত লেবু বাগানে ককটেলসদৃশ সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে এসআরবিকে অবহিত করে।

পরবর্তীতে এসআরবির একটি বিশেষজ্ঞ দল ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা নির্ধারিত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে তিনটি বালতিতে রাখা মোট ১৭টি তাজা ককটেল উদ্ধার করেন। পরে সেগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়।

এসআরবির চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা এবং কী উদ্দেশ্যে লেবু বাগানে এতগুলো ককটেল মজুত করেছিল, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত লেবু বাগানে ১৭টি ককটেল উদ্ধার

আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬