ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের ‘বাবুই হাট’, ২০ স্টলে ৪০ উদ্যোক্তার পণ্য হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে মানুষ-হাতি সংঘাত কমানোর উদ্যোগ- শেরপুরে পরিবেশমন্ত্রী মাহফিলের নামে ষড়যন্ত্রের চেষ্টা মেনে নেওয়া হবে না- পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতার আহ্বান রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, ৫৫ মণ্ডপে নিরাপত্তার পরিকল্পনা রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু সাপাহারের জবই বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ পুঠিয়ায় স্বামীর ওপর ব্লেড দিয়ে হামলার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩০-৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্তের আশঙ্কা

লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

Lalpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে চাঁদা দাবি, সরকারি কাজে বাধা এবং কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানোর মামলায় জিয়া হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার মধুবাড়ী (ভাঙ্গাপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়া হোসেন ঐ গ্রামের মৃত শামসের আলীর ছেলে।

থানায় দায়েরকৃত মামলার বরাত দিয়ে পুলিশ জানান, লালপুরের গোপালপুর পৌরসভার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সঙ্গে জিয়া হোসেনের বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী বাজেটে সমাধানের আশ্বাস দেওয়া হলেও পরে জিয়া হোসেন বিভিন্ন সময় চাঁদা দাবি করতে থাকে। চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় জিয়া হোসেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ওপর ক্ষুব্ধ হন। পরে বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাঁদা চাওয়ার পাশাপাশি ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। একপর্যায়ে নজরুল ইসলামে তাকে দুই হাজার টাকা দেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরের দিকে জিয়া আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে গোপালপুর পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তার কাছে আবারও চাঁদা দাবি করে। দাবি মেনে না নেওয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। পর এবিষয়ে লালপুর থানায় মামলা করেন নজরুল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এ জে মিন্টু জানান, মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মধুবাড়ী (ভাঙ্গাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে জিয়া হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে গ্রেপ্তার জিয়া হোসেনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার জিয়া হোসেনকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬