ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল, আইফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ৮ টিমের অভিযান, মশক নিধন ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, ডিসি কার্যালয়ে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার পঞ্চগড়ে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রবীণ সদস্যদের সম্মাননা ও পরিচয়পত্র বিতরণ লালপুরে সার পরিবহনের ঘটনায় ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা লালপুরে সাপের কামড়ের কথা বলে হাসপাতালে, পরে মৃত্যু; শরীরে মেলেনি কামড়ের চিহ্ন চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১২ পদক জয় লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে আটক ২

বাগমারায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

বাগমারায় সড়ক নির্মাণে অনিয়ম: ১.৪৫ কিলোমিটারে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৬:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Bagmara news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় সড়ক নির্মাণে অনিয়ম: ১.৪৫ কিলোমিটারে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

এম এম মামুনঃ
বাগমারায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। রাজশাহীর বাগমারায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন একটি সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। নির্ধারিত মান বজায় না রেখে রাবিশ মিশ্রিত খোয়া, মাটিযুক্ত বালু ও নিম্নমানের ইট দিয়ে কাজ করার অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সড়কটির নির্মাণকাজ শুরু হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারে নতুন করে হতাশা তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

বাগমারায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, উন্নয়নকাজে কমিশন বাণিজ্য এবং যথাযথ তদারকির অভাব রয়েছে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাগমারার আউচপাড়া ইউনিয়নের কানাইশহর মোড় থেকে গোবিন্দপাড়া ইউনিয়নের জিয়াপাড়া রাস্তা পর্যন্ত ১ দশমিক ৪৫ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে এলজিইডি। প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে কাজটি পায় রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরাফ এন্টারপ্রাইজ। তবে কাজটি বাগমারা উপজেলার অসির আলী নামের এক ব্যক্তি করছেন বলে স্থানীয়দের ভাষ্য।

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সরেজমিনে সড়ক নির্মাণকাজে রাবিশ মিশ্রিত খোয়া, মাটিযুক্ত বালু ও নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, কাজ চলাকালে নির্মাণসামগ্রীর মান নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নিয়মিত তদারকির জন্য এলজিইডির কর্মকর্তাদেরও সাইটে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছে। কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সড়কটি দীর্ঘস্থায়ী হবে না। তাই কাজের মান নিশ্চিত করে সড়ক নির্মাণের দাবি জানান তারা।

স্থানীয়দের আরও দাবি, নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর মান নিয়ে সন্তোষজনক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখা হোক। তাদের আশঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে নির্মাণের কয়েক মাসের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

সংশ্লিষ্টদের বক্তব্য

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরাফ এন্টারপ্রাইজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। কাজের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেওয়া অসির আলীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

দায়িত্বে থাকা আব্দুল জব্বার বলেন, অসির নতুন মানুষ, কাজ সম্পর্কে কম বোঝেন। তাই তিনি কাজটি দেখাশোনা করছেন। নির্মাণকাজে অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাগমারা উপজেলা এলজিইডি কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।

গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সড়কের কাজ শুরুর পর থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়ে তিনি ও স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে আসছেন। কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযোগের বিষয়ে বাগমারা উপজেলা এলজিইডি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আব্দুল জলিল বলেন, প্রথম দিকে নিম্নমানের সামগ্রী নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। পরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সঠিকভাবে কাজ করা হচ্ছে।

বাগমারা উপজেলা প্রকৌশলী মুনছুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সড়কটির নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর মান, কাজের তদারকি এবং অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

বাগমারায় সড়ক নির্মাণে অনিয়ম: ১.৪৫ কিলোমিটারে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

আপডেট সময় : ০৬:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬