ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

Naldanga news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বাছাই করা ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।

সোমবার (৫ অক্টোবর) নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এবং নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া। তিনি চোখের বিভিন্ন রোগ ও দৃষ্টিশক্তির গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।

বক্তারা বলেন, মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো চোখ। চোখের ছানির কারণে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হচ্ছেন। বিনামূল্যে ছানি অপারেশনের মতো উদ্যোগ অসহায় ও দরিদ্র মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি করছে।

তারা আরও বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো এ ধরনের সেবামূলক কার্যক্রমে এগিয়ে এলে সাধারণ মানুষ উপকৃত হবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, মেডিকেল ক্যাম্পে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর অপারেশনের জন্য উপযুক্ত রোগীদের বাছাই করা হয়। পরে তাদের গাক চক্ষু হাসপাতালের নিজস্ব বাসে বগুড়ার বনানীতে অবস্থিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিনামূল্যে ছানি অপারেশন শেষে একই বাসে রোগীদের নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে ফিরিয়ে আনা হয়।

বাছাই করা রোগীদের যাতায়াত, অপারেশন, ওষুধ, চশমা এবং থাকা-খাওয়ার ব্যবস্থাও বিনামূল্যে করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মামুনুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মো. আফতাব আলী, নলডাঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌরসভা সভাপতি মো. সাইফুল ইসলাম, হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, নিজাম উদ্দিন, মো. জিয়ারুলসহ সংগঠনের নেতাকর্মীরা।

October 5, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ

আপডেট সময় : ০৩:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬