ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে

Swapna Rani

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন স্বপ্না রানী। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের যাচাই-বাছাই কমিটি তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করেন। এ নিয়ে টানা দ্বিতীয়বার উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী সরকার। এর আগে ২০২৫ সালেও তিনি একই সম্মাননা অর্জন করেন।

স্বপ্না রানী উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুণী শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, পাঠদান কৌশল, একাডেমিক নেতৃত্ব, পরিকল্পনা ও ব্যবস্থাপনা দক্ষতা, অভিভাবকদের সঙ্গে সমন্বয়, পেশাগত দক্ষতা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়।

এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রোফাইল তৈরি, ঝরে পড়া রোধে নিয়মিত হোম ভিজিট, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের উদ্ভাবনী কার্যক্রম, শিক্ষার্থীদের সৃজনশীল কাজে উৎসাহিত করা এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখার বিষয়গুলোও মূল্যায়নের আওতায় ছিল।

এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় স্বপ্না রানী সরকারকে ২০২৬ সালের উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

নিজের অনুভূতি জানিয়ে স্বপ্না রানী সরকার বলেন, পরপর দুই বছর উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জন আমার একার নয়; এটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং সৃজনশীল কাজে উৎসাহিত করাই তাঁর মূল লক্ষ্য। এ সম্মাননা ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে বলেও জানান তিনি।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকারের বিভিন্ন উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখছে।

September 22, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী

আপডেট সময় : ০৫:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬