ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

নলডাঙ্গায় ধারের দুই লাখ টাকা ফেরত চাওয়ায় আনসার-ভিডিপি নেতাকে হত্যার চেষ্টার অভিযোগ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

Ansar Mizan photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় ধারের দুই লাখ টাকা ফেরত চাওয়ায় আনসার-ভিডিপি নেতাকে হত্যার চেষ্টার অভিযোগ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ধারের দুই লাখ টাকা ফেরত চাওয়ায় এক আনসার-ভিডিপি ওয়ার্ড দলনেতাকে হাসুয়া ও বাঁশের লাঠি নিয়ে ধাওয়া করে হত্যার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব মাধনগর মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী আনসার-ভিডিপি ওয়ার্ড দলনেতা মিজানুর রহমান বাদী হয়ে রোববার (২০ সেপ্টেম্বর) নলডাঙ্গা থানায় দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, পূর্ব মাধনগর মৃধাপাড়া গ্রামের মফিজ সরকারের ছেলে শরিফ সরকার (৪৫) ও তার স্ত্রী মানছুরা বেগম (৩৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে সাংসারিক প্রয়োজনের কথা বলে শরিফ সরকার ও মানছুরা বেগম দুই মাসের মধ্যে পরিশোধের শর্তে মিজানুর রহমানের কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন। মিজানুর রহমান জানান, সরল বিশ্বাসে তিনি একটি এনজিও থেকে ঋণ নিয়ে ওই টাকা তাদের দেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না দিয়ে অভিযুক্তরা বিভিন্নভাবে সময়ক্ষেপণ করতে থাকেন।

অভিযোগে বলা হয়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে মিজানুর রহমান পূর্ব মাধনগর গ্রামের কদমতলি ঈদগাহ মাঠসংলগ্ন অভিযুক্তদের টং দোকানে গিয়ে পাওনা দুই লাখ টাকা ফেরত চান। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে টাকা দিতে অস্বীকৃতি জানান।

একপর্যায়ে মানছুরা বেগম বাঁশের লাঠি এবং শরিফ সরকার ধারালো হাসুয়া হাতে নিয়ে তাকে ধাওয়া করেন বলে অভিযোগ করেন মিজানুর রহমান। প্রাণভয়ে তিনি দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।

এ সময় তার চিৎকারে স্থানীয় বিএনপি নেতা লোকমান হোসেন ওরফে ভুলু, আছির সরদার, আনোয়ার হোসেনসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্যদের ডাকে উপস্থিত হননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

মিজানুর রহমান বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিচার পাওয়ার চেষ্টা করেছেন। পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা সময় লেগেছে। তিনি পাওনা টাকা উদ্ধারের পাশাপাশি নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

September 20, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় ধারের দুই লাখ টাকা ফেরত চাওয়ায় আনসার-ভিডিপি নেতাকে হত্যার চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০২:২২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬