নালিতাবাড়ীতে চিরকুট রেখে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা
- আপডেট সময় : ১২:৫৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২৩৬ বার পড়া হয়েছে

নালিতাবাড়ীতে চিরকুট রেখে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে মায়ের উদ্দেশে হাতে লেখা একটি চিরকুট রেখে রিমা আক্তার (১৪) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ওই চিরকুট ও রিমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে মায়ের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে। নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে না পারার বিষয়েও হতাশার কথা সেখানে উল্লেখ ছিল।
রিমা আন্ধারুপাড়া গ্রামের মৃত রিপন মিয়ার দ্বিতীয় মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলায় দুর্ঘটনায় রিমার বাবা মারা যান। এরপর মা জহুরা বেগম তিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। বোনের মধ্যে রিমা ছিলো দ্বিতীয়। সে গ্রামের একটি ব্র্যাক স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত।
পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, সম্প্রতি রিমার বিয়ের বিষয়ে পরিবারের পক্ষ থেকে আলোচনা চলছিল। তবে রিমা এতে রাজি ছিল না বলে পরিবারের সদস্যরা জানান। সে প্রতিবেশী এক তরুণকে পছন্দ করত বলেও পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর আগে রিমা নিজের হাতে একটি চিরকুট লেখে। সেখানে মায়ের কাছে ক্ষমা চাওয়া, নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করা এবং পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে না পারার হতাশার কথা উল্লেখ ছিল।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে রিমার মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে রিমার মৃত্যুর সঠিক কারণ যানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।























