ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

বাগাতিপাড়ায় মাদক-জুয়ার বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান, বাড়ি বাড়ি তল্লাশি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

Bagatipara police

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মাদক-জুয়ার বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান, বাড়ি বাড়ি তল্লাশি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাদক, অবৈধ জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে থানা পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি, সন্দেহভাজন স্থানে অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার তমালতলা, বাঁশবাড়িয়া, জামনগরসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। বিশেষ করে জামনগর ইউনিয়নে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে গিয়ে তল্লাশি ও খোঁজখবর নেওয়া হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়ানো হয়।

পুলিশের এ তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। সচেতন নাগরিকরা মাদক ও অবৈধ জুয়ার বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস এ বিষয়ে বলেন,মাদক, অবৈধ জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

বাগাতিপাড়া উপজেলায় মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মাদক-জুয়ার বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান, বাড়ি বাড়ি তল্লাশি

আপডেট সময় : ০২:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬