শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
- আপডেট সময় : ০৮:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালানি পণ্য প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ নীতির আওতায় সীমান্তে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে চলমান কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।























