ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৫:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

Puthia oborodh news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার

এম এম মামুনঃ
রাজশাহীর পুঠিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা ও খুচরা বাজারের সার সিন্ডিকেট ভাঙার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় প্রায় তিন শতাধিক কৃষক মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় কৃষকেরা অভিযোগ করেন, রোপা আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময় চললেও স্থানীয় ডিলারদের কাছে চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। কৃত্রিম সংকট তৈরি করে খুচরা বাজারে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।

কৃষকেরা জানান, সকালে বানেশ্বর বাজারে সার ডিলারের দোকানের সামনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বাজারে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন।

পুঠিয়ার বিড়ালদহ গ্রামের কৃষক আব্দুর রহিম (৪৫) বলেন, আমন ধানের গাছে এখন সার দেওয়ার আসল সময়। তিন দিন ধরে বানেশ্বর বাজারে ঘুরছি। ডিলার বলছে সার নেই। কিন্তু বাজারের খুচরা দোকানে গোপনে বেশি টাকা দিলেই সার পাওয়া যাচ্ছে। সরকারি দামে সার না পেলে আমাদের চাষাবাদ করে না খেয়ে থাকতে হবে।

আরেক কৃষক রফিকুল ইসলাম (৫০) বলেন, ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। সকাল ১০টার দিকে ডিলার ওছমান আলী বলেন সার শেষ। আমরা সার না পেলে জমি রক্ষা করব কীভাবে? সিন্ডিকেট করে আমাদের পকেট কাটা হচ্ছে। আমরা এর বিচার চাই।

আন্দোলনরত কৃষকদের দাবি, পর্যাপ্ত সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও অসাধু ডিলারদের সিন্ডিকেটের কারণে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। ন্যায্য মূল্যে প্রয়োজনীয় ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

কৃষকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত বাস, ট্রাক ও যাত্রীবাহী যান আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে আলোচনা করে। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান চরচাকে অসাধু ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দ্রুত নির্ধারিত মূল্যে সার সরবরাহের আশ্বাস দেন।

তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সার ডিলার ও রাজশাহী জেলা সার ও কীটনাশক কমিটির সভাপতি ওছমান আলী। তিনি বলেন, কৃষকরা ভিত্তিহীন অভিযোগে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন। আমাদের এখানে এখন পর্যন্ত ইউরিয়ার কোনো সংকট নেই। আমার কাছে এখনো ১ হাজার ৪০ বস্তা অর্থাৎ ৫১ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ আছে। ডিএপি মজুদ আছে দেড় টন, এমওপি প্রায় এক টন এবং টিএসপি আছে ১ দশমিক ৬৫ মেট্রিক টন। তবে মাসের শেষ দিকে নন-ইউরিয়া সারের মজুদ কমে গেছে।

উপজেলা প্রশাসনের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর কৃষকেরা মহাসড়ক থেকে সরে যান। বেলা সাড়ে ১১টার পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

September 7, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার

আপডেট সময় : ০৫:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬