ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি

মোহাম্মদ মাসুদঃ
  • আপডেট সময় : ০৮:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

Chottogram news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি

মোহাম্মদ মাসুদঃ
চট্টগ্রামের বহদ্দারহাটে এলাকায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। তবে নগরবাসীর দাবি, লোকদেখানো উচ্ছেদ নয়, স্থায়ীভাবে হকারমুক্ত ও নিরাপদ ফুটপাত নিশ্চিত করতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) চসিকের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বহদ্দারহাট মসজিদের সামনে থেকে শাহ আমানত সেতু সড়কের বহদ্দার পুকুরপাড় পর্যন্ত সড়ক ও ফুটপাতের ওপর গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, চান্দগাঁও থানা পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, বহদ্দারহাট মসজিদের সামনে থেকে বহদ্দার পুকুরপাড় পর্যন্ত সড়ক ও ফুটপাতে অভিযান চালানো হয়েছে। উচ্ছেদের মাধ্যমে পথচারী ও যানবাহন চলাচলের রাস্তা পুরোপুরি মুক্ত করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে নগরীর গুরুত্বপূর্ণ এই মোড় ও আশপাশের ফুটপাত হকার ও টং দোকানিদের দখলে ছিল। এতে পথচারীদের ফুটপাত ব্যবহার করতে না পেরে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো। পাশাপাশি সড়কের ওপর দোকান বসায় যানজটও তীব্র আকার ধারণ করত।

হকার ও অবৈধ দোকান উচ্ছেদের দাবি দীর্ঘদিন ধরে করে আসছিলেন নগরবাসী ও ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমেও বিভিন্ন সময় আলোচনা-সমালোচনা হয়েছে।

অভিযানের পর সড়ক ও ফুটপাত কিছুটা দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে তারা বলছেন, উচ্ছেদের পর আবার যেন একই স্থানে দোকান বসতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

September 6, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি

আপডেট সময় : ০৮:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬