ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

Mohonpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস

উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্ব

এম এম মামুন:
মসলার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমাতে কৃষকদের আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে উৎসাহিত করতে রাজশাহীর মোহনপুরে মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়া মাঠে কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার ও উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশে মসলার চাহিদার একটি বড় অংশ এখনো আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। তাই স্থানীয় পর্যায়ে মসলা উৎপাদন বাড়াতে উন্নত জাতের ব্যবহার, আধুনিক চাষপ্রযুক্তির প্রয়োগ এবং কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, কৃষকদের মসলা চাষে আগ্রহী করে তুলতে মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিতে হবে। এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আয়ও বাড়বে এবং ধীরে ধীরে মসলা আমদানির ওপর দেশের নির্ভরতা কমানো সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় কৃষকদের সঙ্গে মসলা চাষের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং উন্নত জাতের মসলা চাষ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

August 15, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস

আপডেট সময় : ০৭:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬