ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৬২৭ বার পড়া হয়েছে

Bagatipara (Fire) news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লেগে দুটি ষাঁড় গরু পুড়ে মারা গেছে। এ সময় গোয়ালঘরের চাতালে রাখা রসুন ও প্রায় ৩ মণ ধানও পুড়ে নষ্ট হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আলী আকবর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামের আলী আকবরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আলী আকবর ওই গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমাতে যান আলী আকবর। গোয়ালঘরের পাশেই তাঁর শোবার ঘর হওয়ায় রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান তিনি। এ সময় তাঁর চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দয়ারামপুর ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গোয়ালঘরে থাকা দুটি ষাঁড় গরু আগুনে পুড়ে মারা যায়। এছাড়া গোয়ালঘরের চাতালে রাখা রসুন ও প্রায় ৩ মণ ধান পুড়ে নষ্ট হয়।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে কাদাযুক্ত মাটির রাস্তা এবং রাস্তার দুই পাশে বিভিন্ন স্থানে পাটখড়ি থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, অগ্নিকাণ্ডে আলী আকবরের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা

আপডেট সময় : ০৬:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬