ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত ঝিনাইগাতীতে জমি বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দুই ওসির প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

Natore

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাটোর প্রতিবেদক:
‘ভাষা, সংস্কৃতি, পরিচয় রক্ষায় চাই সবার ঐক্য’-এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় নাটোর সদর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’, অর্পা, লাস্টার, নিডা সোসাইটি ও পিকেএসএস-এর আয়োজনে এবং ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উই ক্যান বাংলাদেশের প্রধান নির্বাহী জিনাত আরা হক। অনিমা কুজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, ‘আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক, অর্পার নির্বাহী পরিচালক মো. ওয়াহেদুজ্জামান, পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, নিডার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, সাংবাদিক কালিদাস মুন্ডা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী মাধবী রানী, রাজত্রী ও রেখা বিশ্বাসসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আদিবাসী নেতৃবৃন্দের ঐতিহাসিক বৈঠক আদিবাসীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আপডেট সময় : ১০:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬