ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালত লালপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহে নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয় ঘেরাও ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যার ঘটনায় আটক ১ ঝিনাইগাতীতে নিখোঁজ ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ

ঝিনাইগাতীতে নিখোঁজ ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Jhinaigati crime news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে নিখোঁজ ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর বিল্লাল হোসেন (৫০) নামে এক ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার জারুলতলা গ্রামের রঞ্জনা খালের পাশ থেকে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট থেকে ধান ব্যবসায়ী বিল্লাল হোসেন নিখোঁজ ছিলেন। ওইদিন তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর থেকেই পুলিশ তাকে উদ্ধারে বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে আসছিল।

বুধবার দুপুরে জারুলতলা গ্রামের রঞ্জনা খালের পাশে স্থানীয় কয়েকজন মাছ ধরতে গেলে সেখান থেকে তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি বিল্লাল হোসেনের বলে শনাক্ত করেন।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্তের পাশাপাশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে।

শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিল্লাল হোসেনকে হত্যার পেছনে কারা জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তদন্তের পরই তা নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে নিখোঁজ ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯

আপডেট সময় : ০৯:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬