ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

National Citizen Party NCPs July March to Build the Nation and Rally

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ

সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ীতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে গোদাগাড়ী ডাইংপাড়া মোড় থেকে পদযাত্রা শুরু হয়। পরে এটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, ৫ আগস্ট ও জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গোদাগাড়ীসহ সারা দেশের তরুণরা বুক পেতে দিয়েছিল। সেই আত্মত্যাগের চেতনার ওপর দাঁড়িয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, যারা মাদকের অর্থ গ্রহণ করবে, তারা কখনোই এনসিপির নেতা হতে পারে না।

গোদাগাড়ী উপজেলা এনসিপির সদস্যসচিব আব্দুল আলীমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, নারী শক্তির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোবাশ্বের আলী, মহানগর এনসিপির সদস্যসচিব ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ

আপডেট সময় : ১০:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬