ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলের বিদ্যালয়ের ফি বকেয়া থাকায় অর্ধবার্ষিক পরীক্ষায় বসতে পারেনি শিক্ষার্থী, শিক্ষকদের দাবি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়নি তেঁতুলিয়ার ইউএনওকে নিয়ে ফেসবুক লাইভ: অভিযোগকারী নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা সাপাহারে গণ অধিকার পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন রাণীনগরে অসহায়দের মাঝে জিআর চাল ও কৃষকদের কৃষি প্রণোদনা বিতরণ পবায় পূর্ব বিরোধের জেরে ফলন্ত আমগাছসহ বিভিন্ন গাছ কাটার অভিযোগ বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত নারী আসামি রংপুর থেকে গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার-২, বালুভর্তি ট্রাক্টর জব্দ লালপুরে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার তেঁতুলিয়ার ইউএনওর পক্ষে মানববন্ধন ও কর্মবিরতি, সরকারি আচরণবিধি নিয়ে প্রশ্ন

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৭:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

Rasjshahi arms news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

র‍্যাবের অভিযানে মিলল বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগাজিন; জড়িতদের শনাক্তে তদন্ত চলছে

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুরপাড় রেলওয়ে মাঠের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড অ্যামোনিশন (গুলি) এবং একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির প্রকৃত মালিক সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। র‍্যাব জানিয়েছে, অস্ত্র ও গুলির সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

র‍্যাবের প্রাথমিক ধারণা, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা সেগুলো ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

র‍্যাব-৫ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও ম্যাগাজিনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০৭:১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬