ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিজের গলায় ছু/রি চালিয়ে বৃদ্ধের মৃ’ত্যু ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেসামাল, জনমনে উদ্বেগ রাজশাহীতে কমেছে ডিম ও মুরগির দাম, স্বস্তিতে ক্রেতারা; বেড়েছে আলু, পেঁয়াজ ও শসার মূল্য বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

news pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা

তরুণদের স্বেচ্ছাশ্রমে স্থাপন, বিষয়টি পর্যবেক্ষণে আইনশৃঙ্লা বাহিনী

সারাদেশে বিভিন্ন দেশের ফুটবল দলের সমর্থকদের পতাকা টানানোর প্রবণতার মধ্যেই নাটোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কালিমাখচিত পতাকা স্থাপন করা হয়েছে। শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বর, কানাইখালী থেকে আলাইপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এসব পতাকা দেখা যাচ্ছে, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন, কারা এসব পতাকা স্থাপন করছেন এবং কেন দিনের পরিবর্তে রাতের সময় কাজটি সম্পন্ন করা হয়েছে।

পতাকা স্থাপনের উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট জাহিদ নামে এক তরুণ জানান, দিনের বেলায় প্রচণ্ড গরম এবং শহরের ব্যস্ত যানজটের কারণে কাজ করতে অসুবিধা হয়। এছাড়া বড় মই ব্যবহার করে পতাকা স্থাপন করতে হওয়ায় দিনের ব্যস্ত সময়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এ কারণে নিরাপত্তা ও জনদুর্ভোগ বিবেচনায় রাতের অপেক্ষাকৃত নিরিবিলি সময়ে কাজটি করা হয়েছে।

তিনি বলেন, এটি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের উদ্যোগ। শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং ধর্মীয় চেতনাকে ইতিবাচকভাবে তুলে ধরার উদ্দেশ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, জনসাধারণের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। পতাকা স্থাপনের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কি না বা এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নাটোর শহরের বিভিন্ন সড়কে কালিমাখচিত পতাকার উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে স্বেচ্ছাসেবী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির সার্বিক দিক পর্যবেক্ষণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা

আপডেট সময় : ০৯:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬