ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

গোমস্তাপুরে উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় সভা

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৭:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোমস্তাপুরে উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় সভা

উপজেলা পরিষদে নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় যোগ দেওয়ার আগে উপজেলা পরিষদে নবনির্মিত লাইব্রেরির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

জাকির মুন্সী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মু: মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল রায়হান, উম্মে সালমা রুমা এবং নূরে আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, এলজিইডি অফিসার আছহাবুর রহমান, আনসার ও ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উন্মুক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন, মনিরুজ্জামান সোহরাব, আবুল কাসেম মোহাম্মদ মাসুম, মতিউর রহমান, শামিউল আলম শ্যামল, গোলাম কিবরিয়া হাবিব এবং শারিকুল ইসলাম সাদ্দাম।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশরাফুল হক ও সাজ্জাদ আলী এবং জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল।

সভায় উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোগত উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে জেলা প্রশাসকের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুধীজনরা।

জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে।

May 23, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোমস্তাপুরে উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় সভা

আপডেট সময় : ০৭:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬