লালপুরে বনলতা এক্সপ্রেসের ধা/ক্কা/য় অজ্ঞাত যুবকের মৃ/ত্যু
- আপডেট সময় : ১২:৪৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২৭২ বার পড়া হয়েছে

লালপুরে বনলতা এক্সপ্রেসের ধা/ক্কা/য় অজ্ঞাত যুবকের মৃ/ত্যু
রেললাইন পারাপারের সময় দুর্ঘটনা, মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেল স্টেশনের দক্ষিণে বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঈশ্বরদী থেকে আব্দুলপুর হয়ে রাজশাহীগামী আপ লাইনে চলাচলরত বনলতা এক্সপ্রেস ট্রেনটি পোকন্দা রেল কলোনি এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৯ বছর। তিনি রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। মাথায় আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। যেহেতু এটি রেল দুর্ঘটনায় মৃত্যু, তাই বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৪ মে) পিবিআই ও সিআইডির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


















