ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

যশোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শাহিন হোসেন (৩৫) ও তোফাজ্জেল হোসেন (৪৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকালে শার্শা উপজেলার গিলাপোল বাজার সংলগ্ন কেবি ইটভাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন হোসেন উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং তোফাজ্জেল হোসেন আতিয়ার রহমান গাইনের ছেলে।

নাভারন হাইওয়ে থানা পুলিশ জানায়, সোমবার সকালে শাহিন হোসেন তার ক্ষেতের কাঁচা মরিচ বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারী গাড়ি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, পালিয়ে যাওয়া চালক ও তার সহকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আপডেট সময় : ০১:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬