ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে তালা, পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজশাহীতে পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন, চরম সংকটে কৃষক সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ার অনুমোদনহীন যৌন উত্তেজক সামগ্রী বিক্রির বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় বদলি, গঠিত দুটি তদন্ত কমিটি

উপকূলজুড়ে রহস্যময় আলোর ঝলক, কক্সবাজার থেকে মনপুরা পর্যন্ত চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপকূলজুড়ে রহস্যময় আলোর ঝলক, কক্সবাজার থেকে মনপুরা পর্যন্ত চাঞ্চল্য

কক্সবাজার, তালতলী ও মনপুরার আকাশে অদ্ভুত আলোর উপস্থিতি ঘিরে আতঙ্ক ও জল্পনা-কল্পনা

দেশের উপকূলীয় তিন অঞ্চলের আকাশে একই সন্ধ্যায় রহস্যময় আলোর ঝলক দেখা যাওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কক্সবাজার, বরগুনার তালতলী ও ভোলার মনপুরার আকাশে দেখা যাওয়া অদ্ভুত ওই আলো ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি ছড়িয়ে পড়েছে আতঙ্কও। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা ও নানা জল্পনা-কল্পনা।

শুক্রবার সন্ধ্যার পর কক্সবাজার সমুদ্র সৈকত, উখিয়ার ইনানী ও আশপাশের বিভিন্ন এলাকার আকাশে হঠাৎ রহস্যময় আলো দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আলোটি কিছু সময় একই স্থানে স্থির ছিল। পরে সেটি দ্রুতগতিতে ছুটে গিয়ে হঠাৎ মিলিয়ে যায়। অনেকে ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

এদিকে একই সন্ধ্যায় বরগুনার তালতলী উপজেলার আকাশেও দেখা যায় অদ্ভুত আলোর প্রতিফলন। সন্ধ্যা ৭টার দিকে বঙ্গোপসাগরের দিক থেকে ভেসে আসা সেই আলো দেখে স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। কেউ বলছেন এটি প্রাকৃতিক কোনো আলোর প্রতিফলন, কেউ বলছেন আবহাওয়াজনিত ঘটনা। আবার স্থানীয়দের কেউ কেউ এটিকে রকেট বা উড্ডয়নযানের আলোর প্রতিফলন বলেও ধারণা করছেন।

অন্যদিকে ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া এলাকার মেঘনা নদীর পশ্চিম-দক্ষিণ আকাশেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েক সেকেন্ডের জন্য উজ্জ্বল আলোর ঝলক দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আলোর ঝলকটি অনেকটা আগুনের গোলার মতো ছিল, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আবার মিলিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন অস্বাভাবিক দৃশ্য আগে কখনো দেখেননি তারা। কেউ এটিকে মহাকাশীয় কোনো ঘটনা বলে মনে করছেন, আবার কেউ উল্কাপিণ্ড বা অন্য কোনো অজানা উৎসের আলো বলে ধারণা করছেন।

তবে এখন পর্যন্ত আবহাওয়া অফিস বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ রহস্যময় এই আলোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। ফলে উপকূলজুড়ে দেখা যাওয়া এ অদ্ভুত আলোর উৎস নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উপকূলজুড়ে রহস্যময় আলোর ঝলক, কক্সবাজার থেকে মনপুরা পর্যন্ত চাঞ্চল্য

আপডেট সময় : ১০:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬