ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

পদ্মার বালু ভরাট দস্যুদের খোঁজে তদন্ত শুরু করেছে পিবিআই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ২৫৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মার বালু ভরাট দস্যুদের খোঁজে তদন্ত শুরু করেছে পিবিআই

এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
পদ্মার বালু ভরাট দস্যুদের খোঁজে তদন্ত শুরু করেছে পিবিআই। নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে বালু উত্তোলনে জড়িতদের খুঁজে বের করতে আদালতের নির্দেশে তদন্ত কাজ শুরু করেছে নাটোর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) পিবিআই এর ইন্সপেক্টর ফরিদ উদ্দিন, তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নিতাই সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে তদন্তে নামেন।এসময় তারা আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদের শনাক্ত, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ঘটনাস্থলের খসড়া মানচিত্র এবং সূচিপত্র প্রস্তুতের কাজ শুরু করেন। আগামী ৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ রয়েছে আদালতের।

উল্লেখ্য সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে নাটোরের লালপুরের পদ্মা নদী থেকে বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রচার ও প্রকাশিত হলে দৃষ্টিগোচর হয় আদালতের। উল্লেখ্য গত ১৪এপ্রিল মামলা গ্রহণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। লালপুরে পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বালু উত্তোলনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের খুঁজে বের করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপারকে নির্দেশ দেন আদালত। প্রাথমিক অনুসন্ধানে কারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত তা খুঁজে বের করার পাশাপাশি তদন্তকালে আসামিদের শনাক্ত, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র প্রস্তুতের নির্দেশ দেন আদালত।

এছাড়া লালপুরের ওপর দিয়ে বহমান যে কোন নদী থেকে বালু উত্তোলন করা হলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করার নির্দেশ দেওয়া হয়।

April 19, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পদ্মার বালু ভরাট দস্যুদের খোঁজে তদন্ত শুরু করেছে পিবিআই

আপডেট সময় : ০২:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২