ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

বাগাতিপাড়ায় রেললাইনে ভাঙন, বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৩৪৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় রেললাইনে ভাঙন, বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল

দুর্ঘটনা এড়াতে ঘণ্টায় ১০ কিমি গতিতে ট্রেন; রাতেই মেরামত শেষে স্বাভাবিক চলাচল

নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথে রেললাইনে ভাঙন দেখা দেওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচলে ঝুঁকি তৈরি হয়। তবে দ্রুত ব্যবস্থা নিয়ে চটের বস্তা গুঁজে ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন পারাপার করা হয়।

collected

বুধবার (৬ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের লোকমানপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে, রেলওয়ে সেকশন পিলার ২২৭/৭ সংলগ্ন স্থানে এ ভাঙন শনাক্ত হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, লাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে সতর্কতা জারি করা হয় এবং দ্রুতগামী ট্রেনগুলোকে ধীরগতিতে চালানোর নির্দেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ স্থানে চটের বস্তা গুঁজে সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়, যার মাধ্যমে ট্রেনগুলো ধীরগতিতে পারাপার করা হয়।

collected

এ বিষয়ে রাজশাহী-১ অঞ্চলের দায়িত্বরত মেট মোস্তাক আহমেদ জানান, খবর পাওয়ার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। রাত ৯টার দিকে রাজশাহী থেকে মিস্ত্রিরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেন।

collected

তিনি আরও জানান, এর মধ্যে ২-৩টি ট্রেন পারাপার করায় মেরামত কাজে কিছুটা বিলম্ব হয়। তবে রাত ১০টার মধ্যেই মেরামত কাজ সম্পন্ন হয় এবং পরবর্তীতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

May 6, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় রেললাইনে ভাঙন, বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল

আপডেট সময় : ১১:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬