ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি ঢাবির সাবেক শিক্ষার্থী জুয়েল রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১ ভোলাহাটে ছেলের ছু/রিকাঘা/তে সৎ মা নিহত রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯ বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ

চারঘাটে রান্নাঘরের চুলার পাশে ৮০টির মতো বিষধর সাপ উদ্ধার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৫৬৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চারঘাটে রান্নাঘরের চুলার পাশে ৮০টির মতো বিষধর সাপ উদ্ধার

ইট সরাতেই বেরিয়ে আসে সাপ; এলাকাজুড়ে আতঙ্ক

রাজশাহীর চারঘাট উপজেলার পুঠিমারী গ্রামে একটি বাড়ির রান্নাঘরের চুলার পাশ থেকে প্রায় ৭৫ থেকে ৮০টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক ডলার মাহমুদ সকালে রান্নাঘরের চুলার পাশে থাকা একটি ইট সরালে হঠাৎ কয়েকটি সাপ বেরিয়ে আসে। এতে পরিবারের সদস্যদের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।

এরপর স্থানীয়দের সহায়তায় ওই স্থানে মাটি খুঁড়ে একে একে আরও সাপ বের করা হয়। এভাবে মোট প্রায় ৭৫ থেকে ৮০টি বিষধর সাপ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

বাড়ির মালিক ডলার মাহমুদ বলেন, রান্নাঘরের পাশে এত সংখ্যক সাপ থাকতে পারে—এমনটি তারা কখনো কল্পনাও করেননি। সকালে ইট সরানোর পর সাপ বের হতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় মাটি খুঁড়ে সবগুলো সাপ বের করা হয়।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, বসতবাড়ির রান্নাঘরের মতো স্থানে এত বিপুল সংখ্যক বিষধর সাপের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চারঘাটে রান্নাঘরের চুলার পাশে ৮০টির মতো বিষধর সাপ উদ্ধার

আপডেট সময় : ০২:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬