সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে মহিলা মাদক কারবারি আটক
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
- আপডেট সময় : ১০:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে মহিলা মাদক কারবারি আটক
রেলস্টেশন এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, আদালতে পাঠিয়ে জেলহাজতে প্রেরণ
পঞ্চগড়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে রানী দাস (৪০) নামে এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রানী দাস পঞ্চগড় পৌর এলাকার খালপাড়া এলাকার বাসিন্দা এবং মাসুদ দাসের স্ত্রী।
পুলিশ জানায়, আটককালে তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৭২০ টাকা উদ্ধার করা হয়।
পরে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

















