ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

কুরবানি ঈদের আগেই চালু হবে পঞ্চগড়ের ২৫০ শয্যার হাসপাতাল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুরবানি ঈদের আগেই চালু হবে পঞ্চগড়ের ২৫০ শয্যার হাসপাতাল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি; নিজ হাতে হাসপাতাল পরিষ্কারে অংশ নিলেন প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে কুরবানি ঈদের আগেই জেলার নবনির্মিত ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল চালুর ঘোষণা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রতিমন্ত্রী পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের অভ্যন্তরে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা হয়েছে। বর্ষা মৌসুমে এসব রোগের ঝুঁকি বেড়ে যায় উল্লেখ করে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং এ কার্যক্রম সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও জানান, পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ শয্যার হাসপাতালটি আগামী কুরবানি ঈদের আগেই চালু করা হবে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল দ্রুত নিয়োগ দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে আরও যুগোপযোগী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে।

এর আগে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুরবানি ঈদের আগেই চালু হবে পঞ্চগড়ের ২৫০ শয্যার হাসপাতাল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় : ০৩:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬