ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

নলডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে সিন্ডিকেড ভাঙার জন্য প্রধানমন্ত্রী ও হুইপের হস্তক্ষেপ দাবি

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২৯৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে সিন্ডিকেড ভাঙার জন্য প্রধানমন্ত্রী ও হুইপের হস্তক্ষেপ দাবি

দালাল সিন্ডিকেট ও অতিরিক্ত ফি আদায়ে সাধারণ ভূমি মালিকদের ভোগান্তি; স্বচ্ছতা ও ফি তালিকার দাবি

নাটোরের নলডাঙ্গা সাব-রেজিস্ট্রি (ক্যাম্প) অফিসে দীর্ঘদিন ধরে চলমান দালাল ও দলিল লেখকদের সিন্ডিকেট ভাঙার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের হুইপ এ্যাড এম.রুহুল কুদ্দুস তালুকদার দুলু-এর হস্তক্ষেপ চেয়েছেন নলডাঙ্গা উপজেলা জাসাস দলের সভাপতি ও পৌর বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক এস এম সান্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাব-রেজিস্ট্রি অফিস চালু হওয়ার পর থেকে সিন্ডিকেট, অতিরিক্ত ফি আদায় এবং অস্পষ্ট প্রক্রিয়ার কারণে সাধারণ ভূমি মালিকরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলিল লেখক সমিতির সদস্যরা জানান, জমি মালিকদের প্রভাবশালী দলিল লেখকদের উপর নির্ভর করতে হয়, যা ভোগান্তি ও অনিয়মের সুযোগ তৈরি করছে।

ভুক্তভোগি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডপ্রাপ্ত হুমাউন রশিদ বলেন, জমি রেজিস্ট্রেশনে এমন ফি নেওয়া হয় যা ক্রয়মূল্যের তুলনায় বেশি, এবং দ্বিতীয় ওয়ারিশ হলে ১০ হাজার টাকা অতিরিক্ত দিতে হয়। তারা বাধ্য হয়ে এই অর্থ প্রদান করেন।

নলডাঙ্গা পৌর সমবায় দলের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম বলেন, অফিসে কোনো নির্ধারিত ফি তালিকা নেই। জনগণ সিন্ডিকেট ও অতিরিক্ত ফি নিয়ে অভিযোগ করছে। তিনি প্রধানমন্ত্রী ও হুইপের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই সিন্ডিকেট ভাঙার জন্য ব্যবস্থা নেওয়া হোক।

নলডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের সিন্ডিকেটের বিরুদ্ধে এস এম সান্টু আরও বলেন, ২০ শতক জমি রেজিস্ট্রি করার জন্য এক মুহূর্তে ৪৩ হাজার টাকা নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, হুইপ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিন্ডিকেট ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।

অতিরিক্ত ফি আদায় বিষয়ে নলডাঙ্গা দলিল লেখক সমিতির সদস্য সচিব জাহিদুল ইসলাম জানান, অভিযোগ প্রমাণিত হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে সিন্ডিকেড ভাঙার জন্য প্রধানমন্ত্রী ও হুইপের হস্তক্ষেপ দাবি

আপডেট সময় : ০৪:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬