ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৩৭৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি

কার্ডধারী সার বিক্রেতাদের বহাল রাখা ও সনদ স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান; জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নাটোরে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) বেলা ১টার দিকে নাটোর ক্যালেক্টরেট ভবন-এর সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সিংড়া উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আসমা শাহীন-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. মহরম আলী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি মধুসূদন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াদ আলী, সাংগঠনিক সম্পাদক মজিদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশজুড়ে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে এবং আলাদাভাবে কার্ডধারী খুচরা সার বিক্রেতা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী ৩১ মার্চ ২০২৬ সালের মধ্যে বিদ্যমান বিক্রেতাদের সব দায়-দেনা নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে।

তাদের দাবি, হঠাৎ করে এ সিদ্ধান্ত কার্যকর হলে তারা কর্মহীন হয়ে পড়বেন। এতে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়তে হবে। তাই অবিলম্বে নীতিমালা সংশোধন করে কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবি জানান তারা।

March 4, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি

আপডেট সময় : ০৯:৫৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬