ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

দেবীগঞ্জে নৈশ্য প্রহরীর বিরুদ্ধে শি’শু ধ/র্ষ/ণচেষ্টার মামলা, গ্রেপ্তার ১

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০২:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৪৫১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে নৈশ্য প্রহরীর বিরুদ্ধে শি’শু ধ/র্ষ/ণচেষ্টার মামলা, গ্রেপ্তার ১

চকলেটের প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়ার অভিযোগ; আদালতে সোপর্দ অভিযুক্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসের এক নৈশ্য প্রহরীর বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাকিব ইসলাম (২৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) সকালে ভুক্তভোগী শিশুর মা পারভীন বেগম (৪৮) থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন। এরপর দুপুরে পুলিশ অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাকিব ইসলাম দেবীগঞ্জ পৌর শহরের কাচারীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রোস্তম আলীর ছেলে। তিনি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নৈশ্য প্রহরী হিসেবে কর্মরত।

অভিযোগে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি বিকেলে অফিস বন্ধ থাকার সময় একই এলাকার সাত বছরের এক শিশুকে চকলেট-বিস্কুটের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি।

ভুক্তভোগী শিশুর বাবা গয়সুল আলম একজন শ্রমিক এবং মা পারভীন বেগম গৃহকর্মী হিসেবে কাজ করেন।

এ বিষয়ে দেবীগঞ্জ থানা পুলিশ-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, শিশুর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

March 2, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে নৈশ্য প্রহরীর বিরুদ্ধে শি’শু ধ/র্ষ/ণচেষ্টার মামলা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০২:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬