ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- পানিসম্পদ প্রতিমন্ত্রী দুর্গাপূজা ও উপনির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ লালপুরে তিন বিঘা ধানে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতির দাবি ২ লাখ টাকা লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন আটক, চার মোবাইল জব্দ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার পথ অনুসরণের কথা বললেন প্রতিমন্ত্রী ফরহাদ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে বাধা, এলজিইডি কর্মকর্তাকে হুমকির অভিযোগ; জেলহাজতে ঠিকাদার দেবীগঞ্জে সাইকেল গ্যারেজ নির্মাণে বরাদ্দের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি শুরু বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

রাজশাহীতে গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় দুই কোটি টাকা

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:৪৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৩৭২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় দুই কোটি টাকা

কাটাখালীতে বিডি ফুড ও আকিজ ফুডের ডিপোতে আগুন; দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় বিডি ফুড ও আকিজ ফুডের ডিপোর একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১ মার্চ) দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গুদামের ভেতরে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর গুদাম থেকে ঘন ধোঁয়া ও লেলিহান শিখা বের হতে দেখা যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন যাতে পাশের স্থাপনায় ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালান।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ডিপোর মালিক পলাশ দাবি করেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। তিনি জানান, গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল এবং বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত খাদ্যসামগ্রী আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তদন্ত করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় দুই কোটি টাকা

আপডেট সময় : ১০:৪৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬