ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহী জেলায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী জেলায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সম্মাননা ক্রেস্ট প্রদান

রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং চলমান পুলিশি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাধারণ জনগণকে কোনো প্রকার হয়রানি ছাড়াই দ্রুত ও প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনবান্ধব পুলিশিং জোরদার, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং থানাভিত্তিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।

ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অবদান রাখায় গোদাগাড়ী মডেল থানা-র ওসি হাসান বাসিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণের পর ওসি হাসান বাসির বলেন, এ স্বীকৃতি তার দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা যোগাবে।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান পুলিশ সুপার।

February 26, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী জেলায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বাসির

আপডেট সময় : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬