ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

বাগাতিপাড়ায় ভয়াবহ অ’গ্নিকাণ্ডে ভ্যানচালকের দুই ঘর পুড়ে ছাই, ক্ষতি ৩ লাখ টাকার বেশি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১২০৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ভয়াবহ অ’গ্নিকাণ্ডে ভ্যানচালকের দুই ঘর পুড়ে ছাই, ক্ষতি ৩ লাখ টাকার বেশি

মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাতের ধারণা; ৯টি ছাগল, অটোভ্যানসহ হাঁস-মুরগি পুড়ে নিঃস্ব আলামিন

নাটোরের বাগাতিপাড়ায় এক ভ্যানচালকের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতঘর, ৯টি ছাগল, ব্যাটারি চালিত একটি অটোভ্যান এবং কয়েকটি হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ভ্যানচালক।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতশৈল গ্রামে আলামিন নামে এক ভ্যানচালকের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

দয়ারামপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে ছাগলের ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন আলামিন। মধ্যরাতে ছাগলের ঘরে আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে এরই মধ্যে আগুনে তার দুটি ঘর, ৯টি ছাগল, একটি ব্যাটারি চালিত অটোভ্যান এবং কয়েকটি হাঁস-মুরগি পুড়ে যায়।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ফজলুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর কিছুটা দেরিতে পাওয়ায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ভ্যানচালক আলামিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাগলের ঘরে জ্বালানো মশা তাড়ানোর কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ভয়াবহ অ’গ্নিকাণ্ডে ভ্যানচালকের দুই ঘর পুড়ে ছাই, ক্ষতি ৩ লাখ টাকার বেশি

আপডেট সময় : ০১:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬