বাগাতিপাড়ায় আমবাগানে গলায় ফাঁ’স দিয়ে নারীর আ/ত্মহ/ত্যা
- আপডেট সময় : ০৬:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৮২৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় আমবাগানে গলায় ফাঁ’স দিয়ে নারীর আ/ত্মহ/ত্যা
জামনগর হাপাঁনিয়া গ্রামে আমবাগান থেকে ঝু’লন্ত মরদেহ উদ্ধার; মানসিক সমস্যার কথা জানাল পরিবার
নাটোরের বাগাতিপাড়ায় আসমা বেগম (৪০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের হাপাঁনিয়া গ্রামের একটি আমবাগানে এই আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত আসমা বেগম ওই গ্রামের বাসিন্দা বাদশা প্রামানিকের স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার মাগরিব নামাজের পরে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের হাপাঁনিয়া গ্রামের জনৈক শামিমের আমবাগানে আসমা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানায়, শামিমের আমবাগানটি আসমা বেগমের নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে।
মৃতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আসমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
বাগাতিপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















