ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাক-নছিমন সংঘর্ষে নি-হত ২

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:২৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২৩৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাক-নছিমন সংঘর্ষে নি-হত ২

নিমতলা বাজার এলাকায় দুর্ঘটনা, আহত আরও একজন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালু বোঝাই ড্রাম ট্রাক ও মুরগি বহনকারী নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের নিমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগমারার তাহেরপুর দিক থেকে আসা একটি শ্যালো মেশিনচালিত নছিমনের সঙ্গে পুঠিয়ার দিক থেকে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের বাড়ি রাজশাহী শহরের লিলি হল সংলগ্ন এলাকায় বলে জানা গেলেও তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী মামুন হোসেন জানান, দুর্ঘটনায় তার গাড়িতে থাকা দুইজন মারা গেছেন এবং প্রায় দেড় লাখ টাকার মুরগির ক্ষতি হয়েছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, বালু বোঝাই ড্রাম ট্রাক ও মুরগি বহনকারী নছিমনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাক-নছিমন সংঘর্ষে নি-হত ২

আপডেট সময় : ১১:২৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬