ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুইজনকে এক লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২৭৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুইজনকে এক লক্ষ টাকা জরিমানা

শেরপুরের শ্রীবরদীতে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জানুয়ারি) সারাদিনব্যাপী উপজেলার ভায়াডাঙ্গা বাজারসহ বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় একটি বালুভর্তি মাহেন্দ্র এবং একটি ইঞ্জিনচালিত ট্রলি গাড়ি আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং কাউকে কোনোভাবেই অবৈধ কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না।

অভিযান চলাকালে খবর পেয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন মাটির নিচে লুকিয়ে রাখা হয়। পরে সেগুলো উদ্ধার করে ধ্বংস করা হয়।

এ সময় শ্রীবরদী থানার এসআই মো. মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো. ইনসান আলীসহ পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দুই নম্বর রানিশিমুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ বলেন, তিনি চিকিৎসার উদ্দেশ্যে ভোর ৫টার দিকে ঢাকায় অবস্থান করছিলেন। নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেছেন বলে তিনি জানতে পেরেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুইজনকে এক লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:৫৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬