নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াছির আরশাদ রাজনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
- আপডেট সময় : ০৩:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৬৩৯ বার পড়া হয়েছে

নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াছির আরশাদ রাজনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
লালপুর–বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. ইয়াছির আরশাদ রাজনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন আলহাজ্ব নাসির উদ্দিন মওলানা, সাবেক সভাপতি, লালপুর উপজেলা বিএনপি।
ডা. ইয়াছির আরশাদ রাজন লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তিনি নাটোর-১ আসনের সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বলেও দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে।
দলীয় ও স্থানীয় সূত্রগুলো জানায়, এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. ইয়াছির আরশাদ রাজনের অংশগ্রহণকে কেন্দ্র করে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
মনোনয়ন প্রক্রিয়ার পরবর্তী সকল কার্যক্রম নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি ও নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।























